ইউক্রেনে দ্বিতীয় দিনের মতো রাশিয়ার ব্যাপক হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ১৫:৫১আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৫:৫৫

ইউক্রেনে আরেকটি বড় ধরনের মারাত্মক হামলা চালালো রাশিয়া। মঙ্গলবার (২৭ আগস্ট) ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে, ক্রিভি রিহ শহরের একটি হোটেল ও দক্ষিণ-পূর্বে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় মোট চারজন নিহত হয়েছে। রুশ যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনে সবচেয়ে বড় বিমান হামলার পরদিনই একই রকম হামলা চালালো মস্কো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের নিজের শহর ক্রিভি রিহ। সেখানকার যে ভবনে রাশিয়া হামলা চালিয়েছে সেখানেই জেলেনস্কি কমেডি শো করতেন বলে জানিয়েছেন শহরের মেয়র।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, পুরো দেশই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। বেসামরিক ও অন্যান্য অবকাঠামোয় অন্তত ৯০টির বেশি হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে ৮১টি ড্রোন, ক্রুজ, ব্যালেস্টিক ও বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে৷তবে রাশিয়ার ৫টি ক্ষেপণাস্ত্র ও ৬০টি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে বিমান বাহিনী।

এর আগে ইউক্রেনীয় পর্যবেক্ষকরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী রাশিয়ান বিমান শনাক্ত করে।

সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শুরু হওয়ার তিন সপ্তাহ পর এই হামলা চালালো মস্কো। কুরস্কে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল রাশিয়া।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন, নিজেদের মাটিতে এই হামলা ও রাশিয়ার অন্যান্য হামলার জবাব দেবে কিয়েভ।

/এস/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের