যুদ্ধ বন্ধে বাইডেনের কাছে পরিকল্পনা তুলে ধরবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ২৩:৪২আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২৩:৪২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই সমাধান হবে। তবে কিয়েভকে শক্ত অবস্থানে থাকতে হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার দুই সম্ভাব্য উত্তরসূরির কাছে এই বিষয়ে একটি পরিকল্পনা তুলে ধরবেন। মঙ্গলবার (২৭ আগস্ট) তিনি এসব কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করা। আমি চাই, এটি যেন ইউক্রেনের জন্য ন্যায়সংগত হয়।

তিনি জানান, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের তিন সপ্তাহের আক্রমণ এই পরিকল্পনার অংশ। তবে এতে অর্থনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও আরও কিছু পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে।

জেলেনস্কি তার পরিকল্পনার পরবর্তী ধাপ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। তবে উল্লেখ করেছেন যে, তিনি ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও এ বিষয়ে আলোচনা করবেন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই সফরে তিনি বাইডেনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা করছেন।

জেলেনস্কি বলেন, পুতিনের সঙ্গে কোনও আপস সম্ভব নয়। এখনকার আলোচনাগুলো মূলত শূন্য ও অর্থহীন। কারণ পুতিন কূটনৈতিকভাবে যুদ্ধ শেষ করতে চান না।

তিনি আরও বলেন, কুরস্ক অঞ্চলে আক্রমণের ফলে বিশ্বজুড়ে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে আপস করার জন্য চাপ দেওয়া দেশের সংখ্যা কমেছে।

জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে উপহাস করে বলেন, পুতিন রুশ ভূখণ্ডের প্রতিরক্ষা না করে ইউক্রেনের ভূমি দখলের অগ্রাধিকার দিচ্ছেন। কুরস্ক অঞ্চলে ইউক্রেন ১০০টি বসতি দখল করেছে। অন্যদিকে রুশ বাহিনী পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে অগ্রসর হতে থাকলেও কিয়েভ এখন রুশ ভূখণ্ডে এক হাজার ২০০ বর্গকিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম