ডোনেস্কের আরও একটি বসতি দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
৩১ আগস্ট ২০২৪, ১৮:৫০আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৮:৫০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্কের আরও একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। ভেরেজামস্ক নামে পরিচিত কিরোভ বসতিটির নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। শনিবার (৩১ আগস্ট) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রুশ অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলের একটি ডোনেস্ক। অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ না নিতে পারলেও এটি সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। তবে রাশিয়ার এমন আঞ্চলিক দাবিকে ইউক্রেন ও পশ্চিমারা অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। অঞ্চলগুলো বল প্রয়োগের মাধ্যমে পুনর্দখলের প্রতিশ্রুতি দিয়েছে ইউক্রেন।

রাশিয়া এমন এক সময়ে এই অঞ্চলে ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ লাভ করে চলেছে যখন ইউক্রেনীয় সেনারা সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ৬ আগস্ট অঞ্চলটিতে আকস্মিক হামলা শুরু করে ইউক্রেন।

কুরস্ক অঞ্চলের অগ্রগতি সম্পর্কে পৃথক একটি বুলেটিনে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী কোরেনেভো ও মালায়া লোকনিয়ার বসতিসহ এই অঞ্চলে ইউক্রেনের হামলা প্রতিহত করেছে।

রুশ কর্মকর্তারা বলেছেন, কুরস্ক অঞ্চলে কিয়েভের হামলা রুশ বাহিনীকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা করা থেকে বিরত রাখতে ব্যর্থ হবে। সেখানে তাদের বাহিনী এখনও অগ্রসর হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম