ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫০

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেনের ১৫৮টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। শনিবার (১ সেপ্টেম্বর) রাতে মস্কো শহরের ওপর দুটি এবং আশেপাশের মস্কো অঞ্চলে ৯টি ড্রোন ধ্বংস করা হয়। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

রুশ মন্ত্রণালয়ের দাবি অনুসারে, কুরস্ক অঞ্চলে ৪৬টি ড্রোন ভূপাতিত করা হয়। এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনের সেনাবাহিনী বড় ধরনের অভিযান পরিচালনা করছে রুশ ভূখণ্ডে। এছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে ৩৪টি, ভোরোনেজ অঞ্চলে ২৮টি এবং বেলগোরোদ অঞ্চলে ১৪টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কোর উত্তর-পশ্চিমে টভার অঞ্চলে এবং রাজধানীর উত্তর-পূর্বে ইভানোভো অঞ্চলেও একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার ১৫টি অঞ্চলে ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্য একটি অঞ্চলের গভর্নরও জানিয়েছেন, তাদের অঞ্চলে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, মস্কোর আকাশে ধ্বংস হওয়া দুটি ড্রোনের একটি থেকে পড়া ধ্বংসাবশেষে একটি তেল শোধনাগারে আগুন লেগে যায়।

ইউক্রেনের ড্রোন হামলাগুলো যুদ্ধক্ষেত্রের অনেক দূরে রাশিয়ার অভ্যন্তরে আঘাত করছে। এ বছরের শুরু থেকে ইউক্রেন রাশিয়ার মাটিতে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে, বিশেষত তেল শোধনাগার ও টার্মিনালগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। যা ক্রেমলিনের আক্রমণকে ধীরগতি করতে সাহায্য করছে।

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার জানিয়েছে, তারা ইউক্রেনের ডনেস্ক অঞ্চলের পিভনিচনে এবং ভইমকা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে বার্তা সংস্থা এপি এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়ার সেনাবাহিনী পূর্বাঞ্চলে আরও গভীরে প্রবেশ করছে। এই অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া ক্রেমলিনের অন্যতম প্রধান লক্ষ্য। রাশিয়ার সেনাবাহিনী এখন পোকরভস্কের দিকে অগ্রসর হচ্ছে, যা ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ লজিস্টিক্স কেন্দ্র।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে