নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্দ্রি সিবিহাকে মনোনয়ন জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৫

রাশিয়ার সঙ্গে যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়ে ইউক্রেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আন্দ্রি সিবিহাকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তিনি পার্লামেন্টকে সিবিহার মনোনয়ন অনুমোদনের আহ্বান জানান। ধারণা করা হচ্ছে, পার্লামেন্ট তার মনোনয়ন শিগগিরই অনুমোদন করবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, দেশটির নতুন শক্তির প্রয়োজন এবং এই পরিবর্তন সেই লক্ষ্যে করা হচ্ছে।

এর আগে পার্লামেন্ট পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার পদত্যাগ গ্রহণ করেছেন। তিনি ইউক্রেনের অন্যতম মুখপাত্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত দুই দিনে আরও দুইজন উপপ্রধানমন্ত্রী এবং কয়েকজন মন্ত্রীর পদত্যাগও অনুমোদন করেছে পার্লামেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি ইউক্রেনের সরকারের সবচেয়ে বড় রদবদল।

সিবিহা একজন অভিজ্ঞ কূটনীতিক, যিনি জেলেনস্কির দফতরে দীর্ঘদিন কাজ করেছেন এবং পররাষ্ট্রনীতি ও কৌশলগত অংশীদারিত্ব দেখভাল করেছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেনের পররাষ্ট্রনীতিতে কোনও পরিবর্তন আসবে না। যুদ্ধকালীনয পররাষ্ট্র মন্ত্রণালয় অনেক ক্ষেত্রে প্রেসিডেন্টের দফতরের অধীনে কাজ করে।

বৃহস্পতিবার আরও আটজন নতুন মন্ত্রী নিয়োগ দেওয়ার কথা রয়েছে, যা সরকারের পুনর্গঠনের অংশ।

জেলেনস্কি চলতি মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার ‘বিজয় পরিকল্পনা’ উপস্থাপন করবেন। এছাড়া শুক্রবার রামস্টেইন গ্রুপের বৈঠকে অংশ নেবেন, এটি ইউক্রেনকে অস্ত্র সরবরাহকারী দেশগুলোর একটি জোট।

জেলেনস্কি তার মিত্রদের বারবার আহ্বান জানিয়েছেন, যাতে তারা ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়।

এদিকে, রুশ বাহিনী পূর্বাঞ্চলে ধীরগতিতে অগ্রসর হচ্ছে এবং কিয়েভসহ অন্যান্য শহরগুলোতে প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে, যার লক্ষ্য বিদ্যুৎ অবকাঠামো ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম