দূরপাল্লার অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করতে মিত্রদের অনুমতি চাইলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৪আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৪

রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের এক বৈঠকে জেলেনস্কি বলেন, যুদ্ধ শেষ করতে মস্কোর ওপর চাপ বাড়াতে রুশ ভূখণ্ডে আমাদের এই দূরপাল্লার সক্ষমতা থাকা দরকার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সেনাদের উদ্দেশে জেলেনস্কি আরও বলেন, আমাদের এমনভাবে হামলা চালাতে হবে, যাতে রুশ শহরগুলো-এমনকি রুশ সেনারা ভাবতে বাধ্য হয় যে, তাদের কী প্রয়োজন-শান্তি নাকি পুতিন।

এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য অতিরিক্ত দুইশো পঞ্চাশ মিলিয়ন ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিরক্ষা কন্টাক্ট গ্রুপের ওই বৈঠকে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা যা অনানুষ্ঠানিকভাবে রামস্টেইন গ্রুপ নামেও পরিচিত।

এই দলটি নিয়মিতভাবে প্রায় ৫০ টি দেশের প্রতিনিধিদের একত্রিত করেছে যারা ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে আসছে।

ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা পূরণের জন্য এই সহায়তা প্যাকেজ আরও সক্ষমতা বৃদ্ধি করবে। এবং তাদের যুদ্ধে গতি দেবে বলেও জানান অস্টিন। 

এই বৈঠকে জেলেনস্কির এবারই প্রথম উপস্থিতি। ইউক্রেনীয় শহর পোলতাভাতে মারাত্মক রুশ হামলায় ৫৫ ইউক্রেনীয় নিহত ও তিন শতাধিক আহত হওয়ার পর দলটি গঠন করা হয়েছিল।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী