সীমান্তবর্তী অঞ্চলে হামলার জন্য একে-অপরকে দুষছে ইউক্রেন-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৭

সীমান্তবর্তী অঞ্চলে রাতভর বিমান হামলার জন্য একে-অপরকে দোষারোপ করছে ইউক্রেন ও রাশিয়া। রবিবার (৮ সেপ্টেম্বর) ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, সুমি অঞ্চলে দুইজন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। এদিকে, বেলগোরোডে তিনজন আহত হওয়ার দাবি করেছে রাশিয়া। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রবিবার ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, সুমি অঞ্চলে নিহত চারজনের মধ্যে দুইজন শিশু রয়েছে। এসময় বেশ কয়েকটি আবাসিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সীমান্তে ওপারে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোডে ইউক্রেনের হামলায় দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। টেলিগ্রামে অঞ্চলটির গভর্ণর ভিসেচলাভ গ্লাডকভ এমন দাবি করেছেন।

তিনি আরও বলেন, দুইটি আবাসিক ভবন ধ্বংস এবং আরও ১৫টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছে, বেলগোরোডের আকাশে রাতারাতি ইউক্রেনের ছোঁড়া দুটি ড্রোন ধ্বংস করেছে তারা।

তবে রয়টার্স স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

যুদ্ধ শুরুর পর থেকেই সুমি ও বেলগোরোড অঞ্চল দুটি ক্রমাগত হামলার শিকার হয়ে আসছে। উভয়পক্ষই বেসামরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে একে-অপরের অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করেছে তারা।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইউক্রেনীয়।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম