বিদেশে শিক্ষা অর্জনে আফগানিস্তান থেকে পালানো এক নারীর কথা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩৯

যুক্তরাজ্যে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে এই সপ্তাহে। তবে আফগানিস্তানের নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা এখনও বন্ধ। তালেবান সরকার নারীদের ওপর মাধ্যমিক ও উচ্চশিক্ষা নিষেধাজ্ঞা জারি রেখেছে, তাদের অধিকাংশকেই জনজীবন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে।

২২ বছর বয়সী মাহ ২০২১ সালের আগস্টে কাবুলে তালেবান প্রবেশের পর দেশ থেকে পালিয়ে যান। বর্তমানে তিনি যুক্তরাজ্যে ইংরেজি বিষয়ে জিসিএসই শুরু করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মাহ বলেন, আমি এখন নিরাপদ। আমার স্বাধীনতা আছে। আমি মুক্ত।

কিন্তু আফগানিস্তানে থাকা বন্ধুদের কথা ভেবে তিনি ব্যথিত। তিনি বলেন, আমার বন্ধুরা কিছুই করতে পারছে না।

তালেবান শাসন শুরু হওয়ার তিন বছর পরও নারীদের জীবনে বিধিনিষেধ বাড়ছে। ১২ বছরের বেশি বয়সী মেয়েরা স্কুলে যেতে পারছে না এবং অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারছে না। পাশাপাশি, কাজের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিষেধাজ্ঞা—বিউটি পার্লারগুলো বন্ধ এবং নারীরা পার্ক, জিম বা ক্রীড়া ক্লাবে যেতে পারছেন না।

যুক্তরাজ্যে মাহ

মাহ বলেন, যখন আমি আনন্দিত বা বন্ধুদের সঙ্গে বাইরে থাকি তখন আমি আমার হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে ছবি দেই না। আমি চাই না, আমার আফগান বন্ধুদের মনে হোক যে আমি যুক্তরাজ্যে মুক্তি পেয়েছি।

মাহ বর্তমানে কার্ডিফে রয়েছেন এবং ইংরেজি বিষয়ে জিসিএসইয়ের মাধ্যমে ভবিষ্যতে ওয়েলসে ধাত্রীবিদ্যায় পড়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, আমি এখানে কলেজে যেতে ও কাজ করতে পারি। কিন্তু আফগানিস্তানে আমার সমবয়সী বন্ধুরা ঘরের বাইরে পা রাখতে পারছে না।

তালেবান জানিয়েছে, ধর্মীয় কারণে তারা নারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তারা বারবার বলেছে, ‘ইসলামিক’ পাঠ্যক্রম নিশ্চিত করার পর মেয়েদের স্কুলে ফিরতে দেওয়া হবে। তবে এখনও কোনও অগ্রগতি হয়নি এবং আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে এমন নিষেধাজ্ঞা রয়েছে।

মাহেরের যুক্তরাজ্যে আসার পথ সহজ ছিল না। তালেবান শাসন শুরু হওয়ার পর, তিনি হেলমান্দ থেকে কান্দাহার, তারপর কাবুলে পালিয়ে যান। কাবুলে আসার তিন দিন পরই মাঝরাতে তিনি দেখতে পান তালেবান তার রাস্তায় অবস্থান নিয়েছে।

মাহ বলেন, আমি আফগানিস্তানে থাকলে হয়তো তারা আমাকে হত্যা করত বা জোর করে বিয়ে করত।

যুক্তরাজ্যে এসে আশ্রয়প্রাপ্ত শরণার্থীদের মধ্যে মাহও ছিলেন। তিনি তার মাকে বিদায় জানানোরও সুযোগ পাননি। তার কথায়, আমি কখনোই এই স্মৃতি ভুলব না।

মাহকে সহায়তা করেছে ওয়েলসের যুব সংগঠন উর্দ্দ। তাদের সহায়তায় অনেক শরণার্থী ওয়েলশ ভাষা শিখেছেন এবং তাদের শিক্ষা অর্জনের পথ সুগম হয়েছে।

মাহ বলেন, এখানে মানুষের প্রতিদিন ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত। নারীদের অধিকার রয়েছে, তারা যা চায় তা করতে পারে এবং তারা নিরাপদে আছে।

আফগান তরুণী আকদাস

অন্যদিকে ১৭ বছর বয়সী আকদাসও আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, নিউ মেক্সিকোর একটি কলেজে বৃত্তি নিয়ে। আকদাস বলেন, তালেবান কাবুল দখল করার দিন আমি জানতাম না কী করতে হবে। আমার অধিকার কি কেড়ে নেওয়া হবে?

তালেবান নারী শিক্ষা নিষেধাজ্ঞার বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে যুক্তরাজ্য সরকার এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে তালেবানকে অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে।

সূত্র: বিবিসি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম