ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করলো রাশিয়া, ইউক্রেন যুদ্ধে বাড়ছে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৩

ইউক্রেনের সংকট ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় মস্কো থেকে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি জানিয়েছে, গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে এই কূটনীতিকদের অনুমোদন বাতিল করা হয়েছে। ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ক্রেমলিনের অসন্তোষ প্রকাশের এটি একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এফএসবি জানিয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের একটি বিভাগ রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা বাড়াতে কাজ করছে। রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে কাজ করছে। এই প্রমাণের ভিত্তিতে ছয় ব্রিটিশ কূটনীতিকের অনুমোদন বাতিল করা হয়েছে।

ব্রিটিশ সরকার এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, এটি পাল্টা ব্যবস্থা হিসেবে এসেছে। মে মাসে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশে ও বেশ কয়েকটি রুশ সম্পত্তি থেকে কূটনৈতিক মর্যাদা সরিয়ে নিয়েছিল ব্রিটেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ওয়াশিংটনে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে রাশিয়া এই ঘোষণা দেয়। এই আলোচনাকে ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার বলেছিলেন, পশ্চিমা তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেন যদি রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায়, তবে সেটি সংঘাতের ধরন ও মাত্রা পরিবর্তন করবে। শুক্রবার ক্রেমলিন জানায়, পুতিন পশ্চিমাদের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন এবং তারা সেই বার্তা গ্রহণ করেছে বলেই মনে হচ্ছে।

ওয়াশিংটন ও লন্ডন রাশিয়ার বিরুদ্ধে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের ঘটনাকে উত্তেজনার নতুন মাত্রা বলে মনে করছে, যা ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতির আলোচনা ত্বরান্বিত করেছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ অভিযোগগুলো অস্বীকার করেছে ও জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিতর্ক

রাশিয়ার এই পদক্ষেপ মস্কো ও লন্ডনের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে। স্টারমারের ওয়াশিংটন যাত্রার ঠিক আগে এটি ঘটে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্রিটেনের ২৫০ কিলোমিটার পর্যন্ত পাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারে।

তিনটি পশ্চিমা সূত্র জানিয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ছয় ব্রিটিশ কূটনীতিকের নাম এবং তাদের ছবি প্রকাশিত হয়েছে। এছাড়া, একটি গোপন ভিডিও ফুটেজও রুশ সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এফএসবি জানিয়েছে, অন্য ব্রিটিশ কূটনীতিকদেরও দেশে পাঠানো হবে, যদি তারা একই ধরনের কার্যকলাপে জড়িত থাকে।

/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের