স্পেনে ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর বৈঠক

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২১:২০

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের অবসান এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে স্পেনে ইউরোপীয় ও মুসলিম দেশগুলোর উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই-রাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট সময়সূচি তৈরির বিষয়ে সবাই একমত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বৈঠকের শুরুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সমাধানে দুই-রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণের আহ্বান জানান।

আলবারেস সাংবাদিকদের বলেন, আমরা এখানে একত্রিত হয়েছি গাজার যুদ্ধের অবসানের জন্য, ফিলিস্তিনিদের ও ইসরায়েলিদের মধ্যে চলমান সহিংসতার শেষ করতে আরেকটি উদ্যোগ নিতে। এই পথ স্পষ্ট– দুই-রাষ্ট্র সমাধানই একমাত্র উপায়।

এ বৈঠকে নরওয়ে ও স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল, ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা এবং আরব-ইসলামিক গাজার যোগাযোগ গ্রুপের সদস্যরা অংশ নেন। এ গ্রুপের মধ্যে রয়েছে মিসর, সৌদি আরব, কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক।

আলবারেস বলেন, বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে ‘স্পষ্টভাবে কাজ শুরু করার জন্য একটি সদিচ্ছা’ রয়েছে এবং দুই-রাষ্ট্র সমাধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি সুস্পষ্ট সময়সূচি তৈরির বিষয়ে সবাই একমত। প্রথম পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জনের প্রস্তাব রাখা হয়েছে।

প্রথম পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ অর্জনের প্রস্তাব রাখা হয়েছে। ছবি: রয়টার্স

ইসরায়েলকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। কারণ এটি গাজার যোগাযোগ গ্রুপের অংশ নয় বলে জানান আলবারেস। তবে তিনি বলেন, যেকোনও শান্তি আলোচনা বা দুই-রাষ্ট্র সমাধান নিয়ে আলোচনায় ইসরায়েলের উপস্থিতি আমরা স্বাগত জানাবো।

স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড গত মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। গাজা ও পশ্চিম তীর নিয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪৬টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বারবার বলেছেন, দুটি স্বাধীন রাষ্ট্রের সহাবস্থানই এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়। ১৯৯১ সালের মাদ্রিদ সম্মেলন এবং ১৯৯৩-৯৫ সালের অসলো চুক্তিতে দুই-রাষ্ট্র সমাধানের প্রস্তাব রাখা হয়, তবে এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে।

গাজা যুদ্ধ ১১ মাস ধরে চলমান এবং এটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের রক্তক্ষয়ী পর্ব। এছাড়া পশ্চিম তীরেও সহিংসতা বাড়ছে, যেখানে ইসরায়েলের ক্রমবর্ধমান ইহুদি বসতি স্থাপন সমস্যা আরও জটিল করে তুলেছে।

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেছেন, বৈঠকে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের সঙ্গে সৌদি আরবসহ অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়েও আলোচনা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম