৭১টি রুশ ড্রোন ধ্বংসের দাবি করলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১০

রাশিয়ার ছোঁড়া ৭১টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। রবিবার (২২ সেপ্টেম্বর) ইউক্রেনের বিমান বাহিনী এমন দাবি করেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাতারাতি ইউক্রেনের আকাশে রাশিয়া ৮০টি ড্রোন উড়িয়েছিল। এর মধ্যে ৭১টি ড্রোন ধ্বংস করেছে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিট।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বাহিনীটি বলেছে, নিরপেক্ষ করার পর রাশিয়ার আরও ছয়টি ড্রোন হারিয়ে গেছে।

বিমানবাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের দখলকৃত অংশ থেকে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রগুলোর ভূখণ্ডে আঘাত হেনেছে নাকি সেগুলোকে প্রতিহত করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।

এর আগে, রাশিয়া শীতের আগে ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছে বলে অভিযোগ করে ইউক্রেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা লিখেছেন, ‘ইউক্রেনীয় গোয়েন্দাদের মতে, ক্রেমলিন শীতের আগে ইউক্রেনের পারমাণবিক শক্তির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি মস্কো।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের