শান্তিতে নোবেল পেলো জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা নিহন হিদানকিও

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২৪, ১৫:৩৪আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫:৫১

শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালে শান্তিতে নোবেল পেলো শান্তিতে নোবেল পেলো জাপানের পরমাণু অস্ত্রবিরোধী সংস্থা  নিহন হিদানকিও। স্থানীয় সময় শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১১টায় এই ঘোষণাটি আসে। রয়্যাল সুইডিশ একাডেমি নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে এ পুরস্কারের জন্য তার নাম ঘোষণা করে।

পুরস্কারের ঘোষণা নোবেল প্রাইজ.ওর্গ এবং ফেসবুক, এক্স, ইউটিউবে নোবেল পুরস্কারের অফিসিয়াল ডিজিটাল চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইটে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি সংস্থা নিহন হিদানকিওকে ২০২৪ সালের জন্য নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে এই সংস্থা গঠন করা হয়। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনও ব্যবহার করা উচিত নয় তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে প্রদর্শনের জন্য সংস্থাটিকে এই পুরস্কার দেওয়া হলো।

নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এই বছরের শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬ জন প্রার্থীর নাম নিবন্ধন করেছিল। এর মধ্যে ১৯৭ জন ব্যক্তি ও ৮৯টি সংস্থা ছিল।

১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে মোট ১১৪টি। ১১১ ব্যক্তি ও ৩১ সংস্থা মিলে মোট বিজয়ীর সংখ্যা ১৪২।

রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি ১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে তিনবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে।

দুইবার নোবেল শান্তি পুরস্কার পেয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার দফতর। প্রথমবার পায় ১৯৫৪ এবং দ্বিতীয়বার ১৯৮১ সালে।

এছাড়া, শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে ২৭ স্বতন্ত্র সংস্থাও।

প্রথা অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম সোমবার হিসেবে ৭ অক্টোবর চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের