রাশিয়ার ছোড়া ৫১টি ড্রোন প্রতিহতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১৪:৩৮আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৪

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ছোড়া ১৩৬টি ড্রোনের মধ্যে ৫১টি প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী। সেগুলো দেশটির ১৪টি অঞ্চলের একাধিক স্থানে ধ্বংস করা হয়। স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এমন দাবি করেছে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী আরও জানায়, বাকি ২০টি ড্রোন এখনও ইউক্রেনের আকাশে রয়েছে। অবশিষ্ট ৬০টি ড্রোন ও তিনটি ক্ষেপণাস্ত্র নিখোঁজ।

হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় তেরনোপিলের একটি শিল্প-কারখানায় আগুন ধরে যায়। কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সামরিক প্রশাসন। আগুন নেভাতে কাজ করেছিল ৪৬ জন দমকলকর্মী ও ১২টি ইউনিট। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।

কিয়েভকে লক্ষ্য করে ছোড়া সবকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো। টেলিগ্রামে তিনি জানান, হামলায় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মিলিটারি ডাটা অনুসারে, মঙ্গলবার কিয়েভ ও এর আশপাশের এলাকায় বিমান হামলার সতর্কতা জারি ছিল। বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন দিক থেকে ড্রোন হামলা চালাচ্ছিল রাশিয়া।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম