ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৪, ১৫:২৮আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৫:২৮

ইউক্রেনকে আরও সাড়ে ৪২ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বুধবার (১৬ অক্টোবর) ফোনে কথা বলার সময় এই ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বুধবার এক বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, এই সহায়তা প্যাকেজে বিমান প্রতিরক্ষাব্যবস্থা, সাঁজোয়া যান, গোলাবারুদসহ প্রয়োজনীয় সব যুদ্ধাস্ত্র রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে আমেরিকান জনগণ, বাইডেন ও কংগ্রেসকে কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। ওই পোস্টে, যুদ্ধে বিজয়লাভের জন্য কিয়েভের পাঁচ দফা পরিকল্পনা নিয়ে বাইডেনের সঙ্গে আলাপের কথাও জানিয়েছেন তিনি।

জেলেনস্কি আরও বলেন, ‘আমি বাইডেনকে সম্মিলিতভাবে অস্ত্র উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছি। এসময় ইউক্রেনীয় সেনাদের অতিরিক্ত প্রশিক্ষণের গুরুত্ব নিয়েও কথা বলেছি আমরা।’

রাশিয়াকে কূটনীতির পথে আসতে বাধ্য করতে ইউক্রেনকে শক্তিশালী করতে প্রস্তুত থাকার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম