ট্রাম্প-পুতিন ফোনালাপের খবর পুরোপুরি মিথ্যা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৪, ১৭:১৯আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:১৯

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার ইউক্রেন সংকট নিয়ে ফোনালাপের দাবি পুরোপুরি মিথ্যা। সোমবার (১১ নভেম্বর) রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এই দাবি করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন দৈনিক পত্রিকা ওয়াশিংটন পোস্টের রবিবারের এক প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ট্রাম্প ফোনে পুতিনকে ইউক্রেনের সংঘাতকে আর উত্তেজিত না করার পরামর্শ দেন। তবে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ওয়াশিংটন পোস্টের এই প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এই ধরনের কোনও ফোনালাপ হয়নি।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কথোপকথনের সময় ট্রাম্প পুতিনকে স্মরণ করিয়ে দেন যে, ইউরোপে যুক্তরাষ্ট্রের একটি বিশাল সামরিক উপস্থিতি রয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ট্রাম্প ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেন এবং বলেছেন যে, এই বিষয়ে আরও আলোচনা করতে চান।

নির্বাচনি প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, ক্ষমতায় গেলে তিনি কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে পারবেন। তবে তিনি কীভাবে শান্তিচুক্তি করবেন বা কী শর্তে এ চুক্তি সম্ভব তা স্পষ্ট করেননি। তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি সরাসরি পুতিনের সঙ্গে কথা বলবেন।

রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন এরই মধ্যে স্পষ্ট করেছেন যে, শান্তি আলোচনার পূর্বশর্ত হিসেবে তিনি চান ইউক্রেনে দখলকৃত ভূখণ্ড থেকে তারা সরবে না। বৃহস্পতিবারের কথিত ফোনালাপে ট্রাম্প ভূখণ্ডের বিষয়ে সংক্ষেপে আলোচনা করেন।

ট্রাম্পের জয়ের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, পুতিনের কাছে কোনও ধরনের ছাড় দেওয়া উচিত হবে না। ভূখণ্ড ছাড় বা মস্কোর অন্যান্য কঠোর দাবির কাছে নতিস্বীকার করলে তা শুধু ক্রেমলিনকে আরও আগ্রাসী করবে এবং রাশিয়ার হামলা আরও তীব্র হতে পারে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম