ইউক্রেন যদি রুশ ভূখণ্ডে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তবে এর কড়া জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে রাশিয়া। সোমবার (১৮ নভেম্বর) একজন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন হুঁশিয়ারি দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত এটিএসিএম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার কথিত সিদ্ধান্তের ‘উপযুক্ত প্রতিক্রিয়া’ দেখানো হবে বলে সতর্ক করেছেন ওই মুখপাত্র।
একটি বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ডে হামলার জন্য কিয়েভের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার রাশিয়ার বিরুদ্ধে শত্রুতায় যুক্তরাষ্ট্র ও এর মিত্রদরে সরাসরি জড়িত থাকার পাশাপাশি সংঘাতের সারমর্ম ও প্রকৃতিতে একটি আমূল পরিবর্তন আনবে।’
এ সময় তিনি আরও বলেন, ‘এ ধরণের ক্ষেত্রে রাশিয়া উপযুক্ত ও বাস্তব প্রতিক্রিয়া দেখাবে।’








