ইইউ’র শুল্কারোপ ইস্যুতে জার্মানির সহায়তা চাইলেন শি

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ১৩:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৪:১৭

চীনা বৈদ্যুতিক গাড়ির (ইভি) ওপর ইউরোপীয় ইউনিয়ন ইইউর আরোপিত শুল্ক ইস্যুতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসসের কাছে সহায়তা চাইলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার (১৯ নভেম্বর) ব্রাজিলের রিও ডি জেনিরোতে জি-২০ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এক বৈঠকে এই আশা ব্যক্ত করেন তিনি। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বৈঠকে শি বলেন, জার্মানির সঙ্গে শক্তিশালী ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে প্রস্তুত চীন। চীনা ইভির ওপর শুল্কের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এটি বেইজিং ও জোটের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা বাড়িয়েছে।

একটি বিবৃতিতে জার্মান সরকারের এক মুখপাত্র বলেন, শলৎস ও শির বৈঠকটি ৩০ মিনিট স্থায়ী হয়েছিল। বৈঠকে তারা ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বৈঠকে শলৎস ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে ১১ হাজার উত্তর কোরীয় সেনার অংশগ্রহণ নিয়ে উদ্বেগও জানিয়েছেন।

সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফোনে আলাপ করেন শলৎস। সেটি ‘উদ্বেগজনক’ ছিল বলেও বৈঠকে উল্লেখ করেছিলেন তিনি।

বর্তমানে দক্ষিণ আমেরিকা সফরে রয়েছেন শি। জি-২০ সম্মেলন শেষ হওয়ার পর রাজধানী ব্রাসিলিয়ায় রাষ্ট্রীয় সফর করবেন তিনি। সফরে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার সঙ্গে তার বৈঠকের করার কথা রয়েছে। বৈঠকে একাধিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করবেন তারা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম