বিমান প্রতিরক্ষা উন্নয়ন বাড়াচ্ছে ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১১:২৩আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১১:২৩

রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর উদ্ভূত ‘নতুন ঝুঁকি’ মোকাবিলার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ইউক্রেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, অন্য একটি দেশে যুদ্ধের উদ্দেশ্যে নতুন অস্ত্র পরীক্ষা করা ‘আন্তর্জাতিক অপরাধ’।

রাশিয়াকে যুদ্ধ সম্প্রসারণ থেকে বিরত রাখতে বিশ্বব্যাপী ‘গুরুতর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, ‘আমার পক্ষ থেকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে আমাদের অংশীদারদের সঙ্গে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক করছেন যা নতুন ঝুঁকি থেকে জীবন রক্ষা করতে সক্ষম হবে।’

সেই সঙ্গে ইউক্রেনীয়দের রুশ আক্রমণের অব্যাহত হুমকির মুখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

জেলেনস্কি বলেন, যুদ্ধে এর বিকল্প নেই। আমাদের সচেতন থাকতে হবে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাবেন। এভাবেই তিনি তার সমস্ত ক্ষমতা গড়ে তুলেছেন।

তিনি আরও বলেন, বিশ্বকে একটি ‘গুরুতর প্রতিক্রিয়া’ নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে পুতিন সত্যিই যুদ্ধ সম্প্রসারণের ভয়ে থাকেন এবং তার কর্মকাণ্ডের প্রকৃত পরিণতি অনুভব করেন।

৩৩ মাসের যুদ্ধে বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রটির আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী