ডিজিটাল আন্দোলন কৃত্রিম ধর্ম তৈরির চেষ্টা করছে: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৪, ২২:৫৩আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ২২:৫৩

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান ডিজিটাল প্রযুক্তিনির্ভর বিশ্বের পরিবর্তন নিয়ে সতর্ক করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) তিনি বলেছেন, এই আন্দোলন বিশেষ করে ইসলামসহ সব আব্রাহামিক ধর্মকে ক্ষতিগ্রস্ত করে একটি কৃত্রিম ধর্ম তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছে। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

আঙ্কারায় ৭ম ধর্মীয় কাউন্সিলে ভাষণ দেওয়ার সময় এরদোয়ান বলেন, ডিজিটাল আন্দোলন বিশেষত ইসলামসহ সব আব্রাহামিক ধর্মকে লক্ষ্যবস্তু বানিয়ে এবং দুর্বল করে একটি নতুন কৃত্রিম ধর্ম প্রতিষ্ঠার চেষ্টা করছে।

ডিজিটাল ব্যবস্থার প্রভাব থেকে মুসলিম মূল্যবোধ রক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে এরদোয়ান বলেন, সব মুসলিম মূল্যবোধকে ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার বিরুদ্ধে রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন।

দুই দিনের আয়োজনটি ধর্মীয় পরিষদ ও ডিজিটাল বিশ্বের প্রভাব নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ইসলামী পণ্ডিত, যোগাযোগ বিষয়ের বিশেষজ্ঞ, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও এআই বিশেষজ্ঞরা।

এরদোয়ান মুসলিম মূল্যবোধকে ‘ডিজিটাল বিশ্বাস ব্যবস্থার’ প্রভাব থেকে রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নিঃসন্দেহে আমাদের ধর্ম নিরাপদ হাতে রয়েছে। তবে এর মানে এই নয় যে বিশ্বাসীদের দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

পশ্চিমা আধুনিকতার ভিত্তি রক্তপাত, ঔপনিবেশিকতা ও গণহত্যার ওপর গড়ে উঠেছে দাবি করে এরদোয়ান বলেন, এই যুগ একদিন শেষ হবে এবং মানবিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত আমাদের সভ্যতা আবারও জেগে উঠবে।

তিনি উল্লেখ করেন, মুসলিমরা দীর্ঘদিন ধরে আক্রমণের শিকার হচ্ছেন এবং বর্তমানে এর তীব্রতা সর্বোচ্চ পর্যায়ে। এরদোয়ান বলেন, ফিলিস্তিনে যারা গণহত্যা চালাচ্ছে, তারা আমাদের প্রতিনিয়ত আক্রমণ করছে।

ডিজিটাল মাধ্যমকে এই আক্রমণের নতুন অস্ত্র হিসেবে বর্ণনা করে তিনি বলেন, ডিজিটাল বিশ্ব আমাদের সব মূল্যবোধকে ধ্বংস করছে। সামাজিক যোগাযোগমাধ্যম বর্ণবাদী আন্দোলনের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে।

এরদোয়ান আরও বলেন, আমাদের অঞ্চলে শান্তি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। নাস্তিকতা ও বিভেদের বীজ বপন করে ইসলাম ও মুসলমানদের ওপর সরাসরি আঘাত করা হচ্ছে। বিশেষ করে আমাদের যুবসমাজের মানসিকতার ওপর আক্রমণ প্রতিহত করতে হবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম