কুরস্কে নতুন গভর্নর নিয়োগ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২

আংশিক অধিকৃত কুরস্ক অঞ্চলে নতুন গভর্নর নিয়োগ দিলেন কুরস্কে নতুন গভর্নর নিয়োগ দিলেন পুতিন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আলেকজান্ডার খিনস্টেইন দক্ষিণ কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন তিনি। রুশ প্রেসিড্নন্ট বলেছেন, এই অঞ্চলে সংকট ব্যবস্থাপনাপ্রয়োজন ছিল, যেটি আগস্ট থেকে ইউক্রেনীয় বাহিনী আংশিকভাবে দখল করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ক্রেমলিনের ওয়েবসাইটে পোস্ট করা একটি ভিডিওতে পুতিনকে দেখানো হয়, একজন সাংবাদিক ও রাশিয়ার সংসদের নিম্নকক্ষ স্টেট ডুমারে প্রবীণ সদস্যখিনস্টেইনকে এই পদে নিয়োগ করা হয়েছে।’

খিনস্টাইনকে পুতিন বলেছেন, ‘আমি আপনাকে কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নরের পদের প্রস্তাব দিতে চাই। কেননা, এই সময়ে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে সংকট ব্যবস্থাপনা প্রয়োজন।’

এ সময় তিনি আরও বলেন, ‘যেহেতু অঞ্চলটি শত্রুদের কাছ থেকে মুক্ত করা হচ্ছে, অবশ্যই আবাসন ও সামাজিক পরিষেবাগুলো ও সামগ্রিকভাবে সেই অঞ্চলের অর্থনীতি পুনরুদ্ধার করতে এবং অঞ্চলটিকে এখন মুক্ত করতে আমাদের সেনাদের অনেক কিছু করতে হবে।’

পুতিন বলেন, আইনসভায় তার অভিজ্ঞতা ছাড়াও রাশিয়ার ন্যাশনাল গার্ডের উপদেষ্টা হিসেবে দুই বছর কাজ করেছেন খিনস্টেইন। নিরাপত্তা বাহিনীতে সেই অভিজ্ঞতাকে ‘আপনার সামনে থাকা কাজগুলো শেষ করতে ব্যবহার করতে হবে।’

খিনস্টেইন পুতিনকে বলেছিলেন, তাদের এমন সবকিছু করতে হবে ‘যাতে করে কুরস্ক অঞ্চলের বাসিন্দারা মনে করে যে তারা এ দেশেরই অংশ।’

ক্রেমলিন ওয়েবসাইটের একটি পোস্টে বলা হয়েছে, অঞ্চলের বর্তমান গভর্নর আলেক্সি স্মিরমনভ পদত্যাগ করেছেন।

ইউক্রেনের সেনারা আগস্টে কুরস্কের সীমান্ত অঞ্চলে ব্যাপক অনুপ্রবেশ করে। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, প্রাথমিকভাবে দখল করা কিছু এলাকা পুনরুদ্ধার করেছে মস্কোর সেনারা।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম