তুরস্কের সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুই সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষে পাঁচ সামরিক সদস্য নিহত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) মাঝ আকাশে হেলিকপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। তবে অন্য হেলিকপ্টারটি নিরাপদে অবতরণ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির বেসরকারি টেলিভিশন এনটিভির বরাতে গভর্নর আবদুল্লাহ এরিন জানান, ইউএইচ-১ মডেলের হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইস্পার্টা প্রদেশে নিয়মিত প্রশিক্ষণ বিমান উড্ডয়নের সময় দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গভর্নর।  

নিহতদের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেলও রয়েছেন। তিনি ওই অঞ্চলের বিমান চলাচল স্কুলের দায়িত্বে ছিলেন।

কী কারণে দুই হেলিকপ্টার একে অপরের সংস্পর্শে আসে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গভর্নর এরিন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম