পশ্চিমা দেশে ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাশিয়া নিজেদের নাগরিকদের পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশে ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, এসব দেশে রুশ নাগরিকরা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের টার্গেটে পরিণত হতে পারেন। বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মারিয়া জাখারোভা বলেন, রুশ-মার্কিন সম্পর্কে ক্রমবর্ধমান সংঘাত এবং ওয়াশিংটনের দোষে তা ভাঙনের কিনারায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে ব্যক্তিগত বা সরকারি প্রয়োজনেই হোক, যুক্তরাষ্ট্রে ভ্রমণ ঝুঁকিপূর্ণ।

মারিয়া আরও বলেন, আমরা সবাইকে উৎসবের সময়ে যুক্তরাষ্ট্র, তার মিত্র কানাডা এবং অধিকাংশ ইউরোপীয় ইউনিয়নের দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছি।

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ-মার্কিন সম্পর্ক ১৯৬২ সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত মাসে ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।  

মস্কো ও ওয়াশিংটন উভয়েই একে অপরের নাগরিকদের মিথ্যা অভিযোগে আটকানোর অভিযোগ করে আসছে। যা দুই দেশের সম্পর্ককে আরও সংকটময় করেছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম