ব্রিটেনে ১০ বছরের পাকিস্তানি শিশুকে হত্যায় দোষী বাবা ও সৎমা

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:০৭

ব্রিটেনে ১০ বছরের শিশু সারা শরিফ হত্যায় তার বাবা উরফান শরিফ ও সৎমা বেইনাশ বাটুলকে দোষী সাব্যস্ত করেছে আদালত। লন্ডনের ওল্ড বেইলি আদালতে বিচারের সময় উঠে এসেছে শিশু সারার প্রতি ভয়াবহ সহিংসতার চিত্র। বুধবার (১১ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২৩ সালের আগস্টে সারার লাশ তার বাসভবনে পাওয়া যায়। প্রসিকিউশন জানায়, দীর্ঘদিনের সহিংসতা ও নৃশংস নির্যাতনের ফলেই তার মৃত্যু হয়েছে।

সারার হত্যাকাণ্ডের পর শরিফ পরিবার ব্রিটেন ছেড়ে পাকিস্তানে পালিয়ে যায়। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে তারা দুবাই থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে পৌঁছালে পুলিশ তাদের গ্রেফতার করে।

প্রসিকিউটর বিল এমলিন জোনস আদালতে জানান, সারার শরীরে পোড়া দাগ, ভাঙা হাড় ও কামড়ের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির ওপর ধারাবাহিক ও গুরুতর নির্যাতন চালানো হয়েছিল।

৪৩ বছর বয়সী উরফান শরিফ ও তার ৩০ বছর বয়সী স্ত্রী বেইনাশ বাটুল আদালতে নিজেদের নির্দোষ দাবি করলেও বিচারকরা তাদের দোষী সাব্যস্ত করেন। মামলার রায়ে সারার চাচা ফয়সাল মালিককে হত্যার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হলেও শিশুটির মৃত্যুর জন্য দায়ী হওয়ার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

বিচারের শুরুতে উরফান শরিফ পুলিশকে জানান, আমি তাকে হত্যা করতে চাইনি, কিন্তু অতিরিক্ত মারধরের কারণে এই ঘটনা ঘটেছে।

যদিও শুরুতে তিনি সারার মৃত্যুর জন্য নিজের দায় অস্বীকার করেন, পরে আদালতে তিনি তার মেয়ের মৃত্যুর জন্য পুরোপুরি দায় স্বীকার করেন।

বেইনাশ বাটুলের আইনজীবী দাবি করেন, উরফান শরিফ ছিলেন সহিংস ও নিয়ন্ত্রণকারী। বাটুল তাকে ভয় পেতেন, যে কারণে তিনি আদালতে সাক্ষ্য দেননি।

উরফান শরিফ ও বেইনাশ বাটুলের সাজা ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর।

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী