কুরস্কে যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৪

রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলের একটি শহরে ইউক্রেনের হামলায় শিশুসহ অন্তত ৬ জন নিহত হয়েছে। কুরস্কের রিলস্ক শহরে শুক্রবারের (২০ ডিসেম্বর) এই হামলায় শিশুসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার মাটিতে হামলা চালাচ্ছে ইউক্রেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

শুক্রবার কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হওয়ার কয়েক ঘণ্টা পরই কুরস্কে হামলা চালালো ইউক্রেন।

কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার কিনশটেইন বলেছেন, আহত ১৩ বছর বয়সী শিশুর অবস্থা গুরুতর।  তবে তিনি আর কোনও বিস্তারিত তথ্য দেননি।

কুরস্কে ইউক্রেনের আক্রমণ ঠেকানোর চেষ্টা করছে রাশিয়া। গত আগস্টের শুরু থেকে সেখানে শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনের সেনারা।

রাশিয়ার দাবি, ট্রাক-মাউন্টেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। এগুলো ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মোবাইল লঞ্চারগুলো সহজে শত্রুদের নজর এড়াতে পারে এবং ফায়ারিংয়ের পর দ্রুত স্থান পরিবর্তন করতে পারে বিমান হামলা থেকে বাঁচার জন্য।

গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে গভীরভাবে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে শক্তিশালী করার জন্য হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান