তুরস্কে হাসপাতালে অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২১আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:২১

তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) মুগলা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি ভবনের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হেলিকপ্টারটিতে দুইজন পাইলট, একজন ডাক্তার এবং একজন চিকিৎসাকর্মী ছিলেন। দুর্ঘটনায় তাদের সবাই নিহত হন।

মুগলা প্রদেশের গভর্নর ইদরিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি হাসপাতালের চতুর্থ তলার সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। তবে ভবন বা ভূমিতে থাকা কেউ আহত হননি। দুর্ঘটনাটি ঘন কুয়াশার সময় ঘটেছিল এবং এর কারণ তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের বাইরে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা দল উপস্থিত ছিল।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের