ইউক্রেনে উত্তর কোরীয় সেনাদের ব্যাপক প্রাণহানি: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২২:৫০

রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক প্রাণহানির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ। গত সপ্তাহে শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক হাজারেরও বেশি উত্তর কোরীয় সেনা নিহত বা আহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি।

কিরবি বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক নেতারা এসব সেনাদের একপ্রকার মূল্যহীন হিসেবে ব্যবহার করছে এবং তাদের ইউক্রেনীয় প্রতিরক্ষার বিরুদ্ধে হতাশাজনক আক্রমণে পাঠাচ্ছে।

তিনি আরও জানান, এসব আক্রমণ মূলত গুচ্ছ আক্রমণ এবং পদাতিক বাহিনীর আক্রমণ হিসেবে পরিচালিত হচ্ছে।

হোয়াইট হাউজের এই বিবৃতির মধ্যে দিয়ে রাশিয়া-উত্তর কোরিয়া সামরিক সহযোগিতার একটি করুণ দিক উঠে এসেছে।

কিরবি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই ইউক্রেনের জন্য আরও একটি নিরাপত্তা সহায়তা প্যাকেজ অনুমোদন করতে পারেন।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের