মন্টেনেগ্রোর ছোট শহরে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:৪৮

মন্টেনেগ্রোর ছোট শহর চেটিনিয়ে এক বন্দুকধারীর তাণ্ডবে ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালের এই ঘটনায় বন্দুকধারী আত্মহত্যা করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম আলেকসান্দার আচো মার্টিনোভিচ (৪৫)। বুধবার বিকেলে চেটিনিয়ে শহরের একটি রেস্টুরেন্টে ঝগড়ার পর সে প্রথমে চারজনকে গুলি করে হত্যা করে। এরপর তিনটি স্থানে আরও আটজনকে হত্যা করে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। এই তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর আন্দ্রিজানা নাস্টিক।

হামলার পর মার্টিনোভিচকে তার বাড়ির কাছে আটকানোর চেষ্টা করে পুলিশ। এ সময় সে আত্মহত্যার চেষ্টা করে। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী দানিলো সারানোভিচ। তিনি বলেন, হামলাকারী যখন বুঝতে পারে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, তখন সে আত্মহত্যার চেষ্টা করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই ঘটনাটি চেটিনিয়ে শহরে গত তিন বছরের মধ্যে দ্বিতীয় বড় ধরনের বন্দুক হামলা। ২০২২ সালে একই শহরে আরেক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।

পুলিশ জানায়, মার্টিনোভিচ ঘটনার আগে মদ্যপ ছিল এবং তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অতীত অভিযোগ রয়েছে। রেস্টুরেন্টে ঝগড়ার পর সে বাড়ি থেকে অস্ত্র নিয়ে ফিরে এসে গুলি চালায়।

এই হামলায় আরও চারজন গুরুতর আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানান পডগোরিকার ক্লিনিক্যাল সেন্টারের পরিচালক আলেকসান্দার রাদোভিচ।

পুলিশের মতে, এই হামলার সঙ্গে সংগঠিত অপরাধের কোনও সংযোগ নেই।

মন্টেনেগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এই ঘটনাকে মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছেন এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। দেশটির প্রেসিডেন্ট জাকভ মিলাতোভিচও এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

মন্টেনেগ্রো, সার্বিয়া, বসনিয়া, আলবেনিয়া, কসোভো এবং উত্তর ম্যাসিডোনিয়া অন্তর্ভুক্ত পশ্চিম বালকান অঞ্চলে এখনও অস্ত্রে সয়লাব। এর অধিকাংশ ১৯৯০-এর দশকের যুদ্ধ থেকে এসেছে। কিছু অস্ত্র রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী