রুশ হামলায় ইউক্রেনের ওডেসার ঐতিহাসিক কেন্দ্র ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৬আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৮

ইউক্রেনের ইউক্রেনের কৃষ্ণ সাগর বন্দর ওডেসার কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী, যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। হামলায় ঐতিহাসিক ভবনগুলো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে একটি ‘ইচ্ছাকৃত হামলা’ হিসেবে বর্ণনা করেছেন এবং পুনরায় ইউক্রেনের বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন,হামলার সময় ঐতিহাসিক এলাকায় নরওয়েজিয়ান কূটনীতিকরাও অবস্থান করছিলেন।

প্রতিদিনের ভিডিও ভাষণে তিনি আরও বলেন, ‘এটি সরাসরি শহরের ওপর হামলা, সাধারণ বেসামরিক ভবনগুলোর ওপর হামলা।’

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিপার ও ওডেসার মেয়র হেন্নাদি ট্রুখানভ অনলাইনে শেয়ার করা ছবিতে দেখা গেছে, ১৯শ শতকের শেষের দিকে নির্মিত বিলাসবহুল ব্রিস্টল হোটেল হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

হোটেলের বিপরীতে অবস্থিত ওডেসা ফিলহারমনিক কনসার্ট হল গুরুতর ক্ষতির শিকার হয়েছে, এর বহু জানালা ভেঙে পড়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঐতিহাসিক ওডেসা অপেরা হাউসের কাছাকাছি রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঐ অঞ্চলের বেশ কয়েকটি জাদুঘরও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

গভর্নর কিপার বলেন, তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা রাশিয়ার পরিচিত সামরিক কৌশল-একই লক্ষ্যবস্তুর ওপর একাধিকবার আঘাত হানা।

তিনি আরও বলেন, ‘এবার কংক্রিট ভেদ করতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে বেসামরিক হোটেলটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী