কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর ওপর রুশ স্পেশাল ফোর্সের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মার্চ ২০২৫, ১৭:৫২আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৭:৫২

রাশিয়ার স্পেশাল ফোর্স গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে কুরস্ক অঞ্চলের সুদঝা শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ওপর আকস্মিক হামলা চালিয়েছে। রুশপন্থি সামরিক ব্লগারদের মতে, এই অভিযানটি ইউক্রেনীয় সেনাদের কুরস্ক অঞ্চল থেকে বিতাড়িত করার বৃহৎ অভিযানের অংশ।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত বছরের আগস্টে হাজারো ইউক্রেনীয় সেনা রাশিয়ার কুরস্ক অঞ্চলের প্রায় ১ হাজার ৩০০ বর্গকিলোমিটার এলাকা দখল করেছিল, যা কিয়েভ ভবিষ্যত আলোচনায় সুবিধা অর্জন এবং রাশিয়াকে পূর্ব ইউক্রেন থেকে বাহিনী সরাতে বাধ্য করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেছিল। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আক্রমণ জোরদার করেছে। শুক্রবারের ওপেন সোর্স মানচিত্রে কুরস্কে কিয়েভের বাহিনী প্রায় ঘেরাও হয়ে পড়েছে বলে দেখা গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী লেবেদেভকা গ্রাম পুনর্দখল করেছে এবং ইউক্রেনের সুমি অঞ্চলের নভেনকে গ্রামও দখল করেছে।

রুশপন্থি সামরিক ব্লগার ইউরি পডোলিয়াকা জানান, রাশিয়ার বিশেষ বাহিনী প্রধান গ্যাস পাইপলাইনের ভেতর দিয়ে কয়েক মাইল হেঁটে সুদঝার কাছে ইউক্রেনীয় বাহিনীকে পেছন থেকে আক্রমণ করে। সুদঝা শহরটি প্রধান গ্যাস স্থানান্তর ও পরিমাপ স্টেশনের কেন্দ্র, যা একসময় রাশিয়ার প্রাকৃতিক গ্যাস ইউক্রেনের গ্যাস পরিবহন ব্যবস্থায় ইউরোপে প্রেরণ করত।

ইউক্রেনের জেনারেল স্টাফের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার সেনারা গ্যাস পাইপলাইন ব্যবহার করে অবস্থান নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ইউক্রেনীয় বিমানবাহিনী তাদের শনাক্ত করে রকেট, আর্টিলারি ও ড্রোন হামলার মাধ্যমে প্রতিক্রিয়া জানায়, যা রাশিয়ার ইউনিটগুলোকে ধ্বংস করছে।

পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে, যেখানে রাশিয়ার বাহিনী ধীরগতিতে কিন্তু স্থির অগ্রগতি করছে, মস্কো রবিবার জানিয়েছে যে, তাদের বাহিনী কনস্ট্যান্টিনোপিল গ্রাম দখল করেছে।

প্রসঙ্গত, গত বছরের আগস্টে ইউক্রেনের কুরস্কে আক্রমণ ছিল ১৯৪১ সালে নাৎসি আক্রমণের পর রাশিয়ার ভূখণ্ডে সবচেয়ে গুরুতর হামলা। সুদঝায় রাতভর লড়াই চলেছে, যেখানে শহরের একটি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি