চীন-রাশিয়া কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আহ্বান পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৮আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) ক্রেমলিনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকের সময় তিনি এই আহ্বান জানান। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

বৈঠকে  পুতিন বলেন, রাশিয়া-চীন সম্পর্ক উচ্চপর্যায়ে বিকশিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা গভীরতর হচ্ছে। ‘রাশিয়া-চীন সংস্কৃতি বর্ষ’ কর্মসূচি দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করছে বলেও জানান তিনি।

পুতিন উল্লেখ করেন, এই বছর সোভিয়েত ইউনিয়নের মহান দেশপ্রেমিক যুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে চীনের প্রতিনিধিদের রাশিয়ায় অনুষ্ঠেয় স্মরণসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, নাৎসি ও জাপানি সামরিকবাদের বিরুদ্ধে বিজয় উদযাপন দুই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়।

ওয়াং ই চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের উষ্ণ শুভেচ্ছা পুতিনের কাছে পৌঁছে দেন এবং জানান, দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর হচ্ছে। তিনি বলেন, রাশিয়া-চীনের সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং এটি বহিরাগত হস্তক্ষেপের ঊর্ধ্বে থাকবে।

ওয়াং ই আরও বলেন, উভয় দেশ একসঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার এবং জাতিসংঘের ভূমিকা শক্তিশালী করার জন্য কাজ করবে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি