ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় বসছেন ইউরোপীয় মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জুন ২০২৫, ১৮:৫৭আপডেট : ১৯ জুন ২০২৫, ১৯:২৩

সুইজারল্যান্ডের জেনেভায় শুক্রবার (২০ জুন) ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা। জার্মান কূটনৈতিক সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

সূত্রটি জানায়, প্রথমে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাসের সঙ্গে জার্মানির জেনেভা স্থায়ী মিশনে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক করবেন তারা।

ইউরোপীয় এই উদ্যোগ এমন এক সময়ে এসেছে, যখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের ওপর ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্ট করে বলেননি যে, যুক্তরাষ্ট্র তাদের মিত্র ইসরায়েলের সামরিক অভিযানে যোগ দেবে কি না। ফলে এই সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জার্মান সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই আলোচনার লক্ষ্য হচ্ছে- ইরান নিশ্চিতভাবে তার পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করবে — সেই প্রতিশ্রুতি আদায় করা। আলোচনাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই অনুষ্ঠিত হচ্ছে বলেও জানিয়েছে সূত্রটি।

সূত্র আরও জানিয়েছে, এই আলোচনা শেষ হওয়ার পর বিশেষজ্ঞ পর্যায়ে একটি কাঠামোবদ্ধ সংলাপ শুরু হবে।

ইসরায়েল বলছে, তাদের লক্ষ্য হলো তেহরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই ক্ষমতা চিরতরে বন্ধ করা। তবে ইরান দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে।

এদিকে,জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্‌জ ইসরায়েলের হামলার পক্ষে অবস্থান নিয়েছেন। এ সপ্তাহে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, ইরান যদি উত্তেজনা প্রশমনে না আসে, তাহলে আরও বড় ধ্বংসের মুখোমুখি হতে পারে।

অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বুধবার ইরানের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে নিশ্চয়তা দেওয়ার একটি সমাধানে আসার এখনও সময় আছে। আলোচনার টেবিলে আসতে কখনোই দেরি হয়ে যায় না।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের