তুরস্কের মধ্যাঞ্চলে দাবানলে নিহত ১০, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৫:৪৭

তুরস্কের কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি জানান, তুরস্কের মধ্যাঞ্চলের এসকিশেহির প্রদেশে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণ করতে গিয়ে ১০ জন দমকল কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার (২৩ জুলাই) ইউমাকলি জানান, আগুন নেভাতে গিয়ে ২৪ জন কর্মী দাবানলের ফাঁদে পড়েন। তাঁদের মধ্যে ৫ বনকর্মী ও ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবার থেকে এসকিশেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মী ও উদ্ধারকারী দল।

ইব্রাহিম ইউমাকলি জানান, দমকা হাওয়ায় আগুনের গতি হঠাৎই দিক পরিবর্তন করে। এতে আগুনের ফাঁদে পড়ে যান অগ্নিনির্বাপণকর্মী ও উদ্ধারকর্মীরা। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলেও ১০ জনকে বাঁচানো যায়নি। বাকি ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার প্রত্যক্ষদর্শী দমকল কর্মী এরজান তেমেল ইহলাস নিউজ এজেন্সিকে বলেন, ‘তারা পাহাড়ের ওপরে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, আর আমরা নিচে কাজ করছিলাম। তারা দৌঁড়ে পাহাড়ের ওপরে পালাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি।’

তুরস্কের বিচারমন্ত্রী ইয়িলমাজ তুনচ এক্সে দেওয়া পোস্টে জানান, ঘটনাটি নিয়ে প্রসিকিউটররা একটি আইনি তদন্ত শুরু করেছে।

মন্ত্রী ইউমাকলি আরও জানান, বুধবার পর্যন্ত তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে সাতটি দাবানল এখনও জ্বলছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি