দশ দিনের মধ্যে যুদ্ধ না থামালে রাশিয়ার ওপর শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৩:০১আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৩:৫৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে শুল্কসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুমকি দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, যদি রাশিয়া যুদ্ধ থামাতে না চায়, আমরা শুল্ক আরোপ করব। পুতিন সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান, কিন্তু আমরা আমাদের দিক থেকে চাপ সৃষ্টি করব।

ট্রাম্প বলেছেন, এক মাস আগে তিনি মস্কোকে ৫০ দিনের সময়সীমা দিয়েছিলেন ইউক্রেন যুদ্ধ থামাতে। তবে সোমবার স্কটল্যান্ডে এক ভাষণে তিনি জানান, এই সময়সীমা এখন কমিয়ে ১০ থেকে ১২ দিনে আনা হয়েছে।

ট্রাম্প বলেন, এই শুল্ক রাশিয়ার অর্থনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। কারণ যুক্তরাষ্ট্র নিজস্ব জ্বালানি উৎপাদন বাড়িয়ে বাজারের ওপর প্রভাব কমাবে।

তিনি আরও বলেন, আমরা আমাদের ঘরেই তেল তুলব, যা দরকার তা করব।

এর আগে স্কটল্যান্ডে বক্তৃতায় ট্রাম্প জানান, শুধু রাশিয়ার ওপর নয়, রাশিয়ার রফতানি করা তেল ক্রয়কারী দেশগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, চলতি সপ্তাহে চীনের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই সেকেন্ডারি নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেছেন। চীন যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যায়, তবে তাদের ওপরও উচ্চ শুল্ক আরোপ হতে পারে বলে তিনি জানিয়েছেন।

এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে ট্রাম্পের হুমকিকে ‘চরম আলটিমেটামের খেলা’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের আচরণ বিশ্বযুদ্ধের পথ খুলে দিতে পারে।

ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হলেও ট্রাম্প বর্তমানে গাজা যুদ্ধ বন্ধেও সমাধান খুঁজছেন। এর আগে তিনি ভারত-পাকিস্তান ও রুয়ান্ডা-কঙ্গোর মধ্যকার দ্বন্দ্ব থামানোর জন্য নিজেকে কূটনৈতিকভাবে সফল দাবি করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী