ইতালির উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ২৩:৩৩আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ২৩:৩৩

ইতালির দক্ষিণাঞ্চলীয় লাম্পেদুসা দ্বীপের উপকূলে নৌকাডুবিতে অন্তত ২৬ অভিবাসী নিহত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে। এখনও উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কোস্টগার্ডের বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়া থেকে ইউরোপগামী অভিবাসীদের বহনকারী নৌযানটি লাম্পেদুসা থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে ডুবে যায়। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি নজরদারি বিমান প্রথমে পানিতে ভাসমান মৃতদেহ দেখে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক বর্ণনায় জানা গেছে, তারা লিবিয়ার ত্রিপোলি এলাকা থেকে দুটি নৌকায় করে রওনা হয়েছিলেন। একটি নৌকায় পানি ঢুকতে শুরু করলে সবাই অন্য নৌকায় ওঠেন। পরে উত্তাল সমুদ্রে সেটি উল্টে যায়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হিসাবে, ওই নৌকায় ৯২ থেকে ৯৭ জন যাত্রী ছিলেন। কোস্টগার্ডের পাঁচটি জাহাজ, দুটি বিমান ও একটি হেলিকপ্টার উদ্ধার কাজে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত ৬০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইউএনএইচসিআরের ইতালির মুখপাত্র ফিলিপ্পো উঙ্গারো জানান, চলতি বছর এখন পর্যন্ত মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ৬৭৫ জনের মৃত্যু হয়েছে। ইতালির রেড ক্রসের ক্রিস্টিনা পালমা বলেন, উদ্ধার হওয়া ৫৬ পুরুষ ও চার নারী ভালো আছেন। তবে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি সরকার আফ্রিকা থেকে সমুদ্রপথে অভিবাসন রুখতে অঙ্গীকার এবং মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির আইন করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি এক্স-এ লিখেছেন, বুধবারের এই ট্র্যাজেডি অবৈধ যাত্রা বন্ধ ও পাচারকারীদের দমন জোরদারের প্রয়োজনীয়তা আবারও প্রমাণ করেছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী