আলাস্কায় সকাল ১১টায় বসছেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৫, ১১:৪৬আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ১১:৪৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক শুরু হতে যাচ্ছে। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার অ্যাঙ্কোরেজে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে এই বৈঠক। দুই নেতাই বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সূচিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিট সময়ে হোয়াইট হাউজ ত্যাগ করবেন ট্রাম্প। বৈঠক শেষে ওই দিনই আলাস্কা সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে অ্যাঙ্কোরেজ থেকে রওনা হবেন তিনি। শনিবার ভোরে হোয়াইট হাউজে ফিরে আসার কথা রয়েছে তার।

ট্রাম্প বলেছেন, ছয় বছরের মধ্যে প্রথমবার পুতিনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তিনি। তাই একান্ত এই বৈঠক নিয়ে পুতিন সতর্ক থাকবেন বলে আশাবাদী ট্রাম্প।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই আলোচনায় স্পষ্টতই অন্তর্ভুক্ত নন। তবে তিনি সতর্ক করেছেন, তার অনুপস্থিতিতে নেওয়া সিদ্ধান্তগুলো অর্থহীন হবে।

/এস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান