রাশিয়ায় কারখানাতে বিস্ফোরণে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ২০:০৯আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ২০:০৯

রাশিয়ার রিয়াজান অঞ্চলের একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩০ জন। রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, শুক্রবারের এই বিস্ফোরণের পর উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়া লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থল মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ বলেন, কারখানার ভেতরের একটি ওয়ার্কশপে আগুন লাগার পর এ বিস্ফোরণের সূত্রপাত ঘটে। তবে কী কারণে আগুন লাগে বা কারখানায় কী ধরনের উৎপাদন হতো, তা স্পষ্ট করা হয়নি।

স্থানীয় কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, গানপাউডার থেকে আগুন ছড়িয়ে পড়ে এই বিস্ফোরণ ঘটতে পারে।

সম্প্রতি ইউক্রেনীয় ড্রোন হামলায় রিয়াজান অঞ্চলের সামরিক ও অর্থনৈতিক স্থাপনা একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই বিস্ফোরণের সঙ্গে এমন কোনও হামলার যোগসূত্রের প্রমাণ মেলেনি।

/এএ/
সম্পর্কিত
লেবানন চুক্তিতে নিজেদের জয় দেখছেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
তাজিয়া মিছিলে বিষ ছড়ানোর অভিযোগ, ১৪ হাজার ৯০০ ক্যাপসুল জব্দ
সর্বশেষ খবর
বেলিংহাম-কেনের গোলে এগিয়ে ইংল্যান্ড, সুচিচের গোলে ক্রোয়েশিয়া
বেলিংহাম-কেনের গোলে এগিয়ে ইংল্যান্ড, সুচিচের গোলে ক্রোয়েশিয়া
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
একবছর ধরে টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে, লক্ষ্য ‘মেসির হাতে ট্রফি দেখা’  
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পরিবার নিয়া কেমন করি বাঁচমো সেটাই বড় দুশ্চিন্তা
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
পানামার বিপক্ষে গ্রুপ সেরার মিশন ইংল্যান্ডের, ঘানা-ক্রোয়েশিয়ার নকআউট লড়াই   
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি