কিয়েভে ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার প্রথম হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫২

রাশিয়ার বৃহত্তম রাতের আকাশপথ হামলায় কিয়েভে ইউক্রেনের প্রধান সরকারি ভবন প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন, তাদের মধ্যে এক শিশু রয়েছে। ধ্বংসস্তূপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিদেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, প্রথমবার শত্রুর হামলায় সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হলো। ভবনের ছাদ ও ওপরের তলাগুলো আঘাতপ্রাপ্ত হয়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।

সকালে সূর্য ওঠার পর রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা ঐতিহাসিক পেচেরস্কি জেলার ওই ভবনের ওপরের তলায় আগুন ও ঘন ধোঁয়া উঠতে দেখেন। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, রাতে রাশিয়া ৮০৫টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে ৭৫১টি ড্রোন ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়। ২০২২ সালে রাশিয়ার সর্বাত্মক আগ্রাসনের পর এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।

রাজধানীর সামরিক প্রশাসন প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, দারনিতস্কি জেলায় চারতলা একটি আবাসিক ভবনে আঘাত হানলে শিশুটির মরদেহ পাওয়া যায়। ওই এলাকায় এক তরুণীও নিহত হন। এছাড়া এক বৃদ্ধা আশ্রয়কেন্দ্রে মারা যান বলে জানান কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। আহতদের মধ্যে এক অন্ত্বঃসত্তা নারীও রয়েছেন।

রাষ্ট্রীয় জরুরি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ১৮ জন আহত হয়েছেন। কিয়েভের বিভিন্ন এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। স্ভিয়াতশিনস্কি জেলায় নয়তলা একটি ভবনের বেশ কয়েকটি তলা ধসে গেছে। ১৬তলা ও আরও কয়েকটি আবাসিক ভবনেও ড্রোনের ধ্বংসাবশেষ থেকে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বেশ কয়েকটি ভবনের দেয়াল ধসে পড়েছে, তলাগুলো আংশিক ধসে গেছে।

সভিরিদেঙ্কো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অস্ত্র সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, আমরা ভবনগুলো পুনর্নির্মাণ করব। কিন্তু হারানো জীবন ফিরিয়ে আনা সম্ভব নয়। শত্রু প্রতিদিন সন্ত্রাস চালাচ্ছে, আমাদের মানুষকে হত্যা করছে।

কেন্দ্রীয় শহর ক্রেমেনচুকে ডজনখানেক বিস্ফোরণে বিদ্যুৎ বিভ্রাট ঘটে ও ডিনিপ্রো নদীর একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়। ক্রিভি রিহ শহরে পরিবহন ও নগর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলেও হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণাঞ্চলীয় ওডেসায়ও আবাসিক ভবন ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন।

কিয়েভ সামরিক প্রশাসন প্রধান তকাচেঙ্কো বলেন, রাশিয়া সচেতনভাবে বেসামরিক স্থাপনায় হামলা করছে। হামলার বিষয়ে রাশিয়া তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। তবে যুদ্ধের শুরু থেকে উভয় পক্ষই বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে পশ্চিম ইউক্রেনের আকাশে হামলার হুমকি বাড়ায় পোল্যান্ড নিজস্ব ও মিত্র বিমান মোতায়েন করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী