ব্রায়ানস্কে রুশ তেলের পাইপলাইনে হামলার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৩

রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে দ্রুজবা তেলের পাইপলাইনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির ড্রোন বাহিনীর কমান্ডার রবার্ট ব্রোভদি রবিবার (৭ সেপ্টেম্বর) টেলিগ্রামে বলেছেন, হামলায় পাইপলাইনটিতে বড় অগ্নিকাণ্ড হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দ্রুজবা ট্রানজিট পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ করা হয়। রাশিয়ার সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের মধ্যে হাঙ্গেরি ও স্লোভাকিয়া অন্যতম।

ব্রোভদির এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

হাঙ্গেরির জ্বালানি কোম্পানি এমওএল জানিয়েছে, দেশটিতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী তেল সরবরাহ চলছে। তবে স্লোভাকিয়ার পাইপলাইন অপারেটর ট্রান্সপেট্রলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কিয়েভ বলছে, রাশিয়ার লাগাতার হামলার জবাবে মস্কোর জ্বালানি স্থাপনায় তারা পাল্টা আঘাত হানছে। এসব হামলার লক্ষ্য রাশিয়ার সামগ্রিক যুদ্ধ প্রচেষ্টা দুর্বল করা।

গত কয়েক সপ্তাহে একাধিকবার এ পাইপলাইনে ইউক্রেনীয় হামলার কারণে হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় তেল সরবরাহ বিঘ্নিত হয়েছে।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি