যুক্তরাজ্যে ৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে গুগল মালিক আলফাবেট

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:১২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

বিশ্বের চতুর্থ বৃহত্তম কোম্পানি গুগলের মালিক আলফাবেট ঘোষণা করেছে, তারা যুক্তরাজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ৫ বিলিয়ন পাউন্ড (৬.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে। আগামী দুই বছরে অবকাঠামো ও বৈজ্ঞানিক গবেষণায় এই অর্থ ব্যয় করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের আগে এই বিনিয়োগ ঘোষণা করা হলো। আগামী ২৪ ঘণ্টায় আরও কয়েকটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট যুক্তরাজ্যে বিলিয়ন ডলারের বিনিয়োগের পরিকল্পনা জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গুগলের প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা রুথ পোরাট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাজ্যে উন্নত বিজ্ঞানভিত্তিক কাজের অসাধারণ সুযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যে এখন একটি বিশেষ প্রযুক্তি সম্পর্ক গড়ে উঠছে। ঝুঁকি থাকলেও একসঙ্গে তা মোকাবিলা করে আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক সেবা এবং বৈজ্ঞানিক অগ্রগতিতে নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি।

এই বিনিয়োগের অংশ হিসেবে হার্থফোর্ডশায়ারের ওয়ালথাম ক্রসে ১ বিলিয়ন ডলারের নতুন ডেটা সেন্টার উদ্বোধন করবেন ব্রিটিশ অর্থমন্ত্রী রেচেল রিভস। পাশাপাশি লন্ডনভিত্তিক ডিপমাইন্ডেও তহবিল বিনিয়োগ করা হবে। নোবেলজয়ী স্যার ডেমিস হাসাবিসের নেতৃত্বে প্রতিষ্ঠানটি বৈজ্ঞানিক গবেষণায় এআই-এর প্রয়োগকে বিপ্লবী রূপ দিয়েছে।

অর্থমন্ত্রী রিভস এক বিবৃতিতে বলেছেন, এই বিনিয়োগ যুক্তরাজ্যের অর্থনীতির প্রতি শক্তিশালী আস্থার প্রকাশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারত্বের দৃঢ়তাও দেখাচ্ছে।

এদিকে বিশ্লেষকরা বলছেন, সুদের হার পরিবর্তনের প্রত্যাশা ও মার্কিন বিনিয়োগ প্রবাহের কারণে পাউন্ডের মানও কিছুটা শক্তিশালী হয়েছে।

সম্প্রতি ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাজারমূল্যে পৌঁছেছে আলফাবেট। যা এনভিডিয়া, মাইক্রোসফট ও অ্যাপলের পর বিশ্বের চতুর্থ কোম্পানি হিসেবে এই মাইলফলক ছুঁলো। গুগলের শেয়ারের দাম গত এক মাসে বেড়েছে। মার্কিন আদালত প্রতিষ্ঠানটিকে ভেঙে দেওয়ার নির্দেশ না দেওয়ার পর এই দর বাড়লো।

এআই-এর কারণে কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব নিয়ে প্রশ্নে পোরাট বলেছেন, শুধু দক্ষতা বাড়াতে এআই ব্যবহার করলে অর্থনীতিতে সুবিধা আসবে না। কিন্তু নতুন নতুন শিল্প গড়ে উঠছে, যা কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। চিকিৎসা ও রেডিওলজির মতো খাতেও এআই মানুষের সঙ্গে সহযোগিতামূলকভাবে কাজ করছে, প্রতিস্থাপন করছে না।

তিনি আরও বলেন, প্রত্যেককে এখনই এআই ব্যবহার শুরু করতে হবে, যাতে বোঝা যায় এটি কীভাবে সহায়ক হতে পারে। ভয় পেলে পিছিয়ে থাকতে হবে।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী