ল্যুভর জাদুঘরে চুরি, এক দিনের জন্য বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৬আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৪৬

প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ এ জাদুঘরটি শনিবার হঠাৎ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, কেউ হতাহত হয়নি। আমি জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি।

তার দপ্তরের এক সদস্য ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অন্তত একজন ব্যক্তি জাদুঘরে প্রবেশ করেছিল, তবে কী চুরি হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি।

ল্যুভর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যতিক্রমী কারণে আজকের দিনটি জাদুঘর বন্ধ থাকবে। তবে কী চুরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি।

বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্পকেন্দ্র ল্যুভরে প্রতি বছর ৮০ লাখেরও বেশি দর্শনার্থী প্রবেশ করেন। এখানে প্রাচীন ভাস্কর্য থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির ষোড়শ শতকের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনা লিসা সংরক্ষিত রয়েছে।

এ বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জাদুঘরটির বড় ধরনের সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কারণ, এর পরিচালক লরেন্স দে কার্স সতর্ক করেছিলেন যে অতিরিক্ত ভিড়ের কারণে জাদুঘর ভ্রমণ করা এখন শারীরিকভাবে ক্লান্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে।

গত জানুয়ারিতে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া এক প্রতিবেদনে দে কার্স লিখেছিলেন, জাদুঘরের কাচের পিরামিড প্রবেশপথের নিচের স্থান যথাযথভাবে তাপ নিরোধক নয়, শব্দ বাড়িয়ে তোলে এবং জনসাধারণ ও কর্মীদের জন্য অস্বস্তিকর।

তিনি আরও সতর্ক করেছিলেন, পানি চুঁইয়ে পড়া, অবকাঠামোর ক্ষয় এবং তাপমাত্রার ওঠানামা শিল্পকর্মের সংরক্ষণে ঝুঁকি সৃষ্টি করছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম