আমরা যেকোনও অপরাধের বিরুদ্ধে: লন্ডনে জামায়াত আমির

লন্ডন প্রতিনি‌ধি
৩১ অক্টোবর ২০২৫, ২২:৫৩আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ২৩:০৯

গুম খুনের অভিযোগে অভিযুক্ত ২৫ সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে জামায়া‌তে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যেকোনও অপরাধের বিরুদ্ধে। এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো, নাকি অন্য কেউ, সেটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলার দরকার আমরা বলেছি।

শফিকুর রহমান শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব লন্ডনের হোয়াটচ্যাপেল রোডস্থ হায়াত প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব  কথা বলেন। এতে তিনি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পরবর্তী বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 

ডা. শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিতে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে শেষ করেই তিনি লন্ডন থেকে লুটন শহরের উদ্দেশে যাত্রা করেন। সেখানে জুমার নামাজ শেষে একটি সমাবেশে যোগদান করবেন। এরপর বার্মিংহ্যাম ও লেস্টার শহরে আরও দুটো সমাবেশে অংশগ্রহণ করা কথা রয়েছে। শনিবার সকালে তিনি হিথ্রো এয়ারপোর্ট থেকে বাংলাদেশগামী ফ্লাইট ধরবেন বলে জানা গেছে। 

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে জামায়াতে ইসলামির মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, দলটির প্রতিনিধি ও সেভ বাংলাদেশ-এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলামসহ সংগঠনের অপর নেতারা উপস্থিত ছিলেন।

/এএ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের