কুপিয়ানস্ক দখলের দাবি রাশিয়ার, প্রত্যাখ্যান ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৭:৪১আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৭:৪৭

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুপিয়ানস্ক দখল করেছে বলে দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান। তবে ইউক্রেন জানিয়েছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণেই আছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ সংবাদমাধ্যমে ক্রেমলিনের বরাতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ‘ওয়েস্ট’ গ্রুপিংয়ের কমান্ড পোস্টে যান এবং সেখানে সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে গেরাসিমভ জানান, ওস্কিল নদীর বাম তীরে ইউক্রেনীয় ইউনিটগুলোকে ঘিরে ফেলে রুশ সেনারা কুপিয়ানস্ক মুক্ত করেছে।

গেরাসিমভ আরও বলেন, ডনেস্ক অঞ্চলের লজিস্টিক হাব পোকরোভস্কের ৭০ শতাংশ এবং সীমান্তবর্তী ভভচানস্কের ৮০ শতাংশ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে তীব্র লড়াই হচ্ছে পোকরোভস্ক ঘিরে। সেখানে ইউক্রেনীয় বাহিনী তীব্র প্রতিরোধ গড়ে তুলছে বলেও তিনি জানান।

তবে ইউক্রেন এসব দাবি উড়িয়ে দিয়েছে। রাতে জারি করা এক বিবৃতিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানায়, কুপিয়ানস্ক ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ভভচানস্কের ৮০ শতাংশ কিংবা পোকরোভস্কের ৭০ শতাংশ রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে, এ দাবিও সত্য নয়।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, পোকরোভস্ক সেক্টরে ওই দিন রুশ বাহিনী ৫৬টি হামলা চালায়। ডনবাস পুরোপুরি দখলের লক্ষ্য নিয়ে রুশ বাহিনী ডনেস্ক অঞ্চলে পশ্চিমমুখী ধীর অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে। দক্ষিণের জাপোরিজ্জিয়া এলাকাতেও রুশ সেনাদের অগ্রগতি হয়েছে। বর্তমানে ইউক্রেনের প্রায় ১৯ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে রয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান