যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কর্তৃক প্রকাশিত যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, যুক্তরাষ্ট্রের এই ৩৩ পৃষ্ঠার নথি রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে বেশির ভাগ ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে প্রকাশিত কৌশলে বলা হয়েছে, ইউরোপ সভ্যতাগত বিলুপ্তির মুখে এবং যুক্তরাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবে দেখা হয়নি। বিদেশি প্রভাব দমন, ব্যাপক অভিবাসন ঠেকানো এবং ইউরোপীয় ইউনিয়নের সেন্সরশিপমূল্য প্রত্যাখ্যানের মতো বিষয়কে নথিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কর্মকর্তা ও বিশ্লেষক কৌশলের ভাষা নিয়ে আপত্তি তুলেছেন। তাদের অভিযোগ, মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নথিটির অবস্থান ক্রেমলিনের ভাষার সঙ্গে মিল রেখেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস-এ রবিবার প্রকাশিত সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা যে সমন্বয় দেখছি, তা আমাদের দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেকটাই মিলে যায়।

তিনি এটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে বলেছেন, মস্কো এখনও নথিটি বিশ্লেষণ করছে।

কৌশলপত্রে রাশিয়ার প্রতি কোমল ভাষা ব্যবহার করা হয়েছে। এ নিয়ে ইইউর উদ্বেগ রয়েছে। তাদের আশঙ্কা, এতে ইউক্রেন যুদ্ধের বিষয়ে মস্কোর প্রতি পশ্চিমাদের চাপ দুর্বল হতে পারে। নথিতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করার জন্য ইইউকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা ইউরোপের অর্থনীতি স্থিতিশীল করবে।

এতে আরও বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলোর বর্তমান গতিপথের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাকে যুক্তরাষ্ট্রের নীতিগত অগ্রাধিকার হওয়া উচিত। এতে ইউরোপের ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্যও রয়েছে। বলা হয়েছে, ২০ বছরের মধ্যে ইউরোপ অচেনা হয়ে যাবে এবং অর্থনৈতিক সমস্যার চেয়ে সভ্যতার বিলুপ্তি বড় সংকট।

পাশাপাশি দেশপ্রেমিক ইউরোপীয় দলগুলোর প্রভাবকে স্বাগত জানানো হয়েছে এবং বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চায় এসব রাজনৈতিক মিত্র ইউরোপে পুনরুজ্জীবনের চেতনাকে এগিয়ে নিয়ে যাক।

ইউক্রেন ইস্যুতে শান্তিচুক্তি নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে ইইউ। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ভাডেফুল শুক্রবার বলেছিলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র থাকবে। তবে মতপ্রকাশের স্বাধীনতা বা সমাজব্যবস্থার প্রশ্নগুলো এ কৌশলের অংশ হওয়া উচিত নয়, বিশেষ করে জার্মানির ক্ষেত্রে।

ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনস (ইসিএফআর) মন্তব্য করেছে, নথিটি চরম ডানপন্থার ডানদিকে অবস্থান করছে। সংস্থার সহসভাপতি ও সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট লিখেছেন, এতে ক্রেমলিনের বিচিত্র কিছু মনের কথার মতো ভাষা ব্যবহৃত হয়েছে।

এ সময়ে যুক্তরাষ্ট্র জার্মানির কট্টর ডানপন্থি আফডি পার্টির সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে, যেটিকে দেশটির গোয়েন্দা সংস্থা চরম ডানপন্থি হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।

আমেরিকা ফার্স্ট বার্তা তুলে ধরে কৌশলে ক্যারিবিয়ান সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদকবাহী নৌযানকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দেওয়া হয়েছে, যা ভেনেজুয়েলায় সামরিক অভিযানের সম্ভাবনার কথাও ইঙ্গিত করে। জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, এ নথি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্ককে ভেঙে দিতে পারে। প্রতিনিধি জেসন ক্রো কৌশলটিকে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থানের জন্য বিপর্যয়কর হিসেবে বর্ণনা করেছেন।

মার্কিন কংগ্রেসের নিউ ইয়র্কের প্রতিনিধি গ্রেগরি মিক্স বলেন, এটি দশকের পর দশক ধরে গড়ে ওঠা মূল্যবোধভিত্তিক মার্কিন নেতৃত্বকে ছুঁড়ে ফেলে দিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম