ইউক্রেন ভূখণ্ড ছাড়তে রাজি নয়, বার্ষিক প্রশ্নোত্তরে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ২১:২৯

বার্ষিক প্রশ্নোত্তর পর্বে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তীব্র ভাষায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আক্রমণ করেছেন। তিনি দাবি করেছেন, জেলেনস্কি ভূমি সংক্রান্ত কোনও ছাড় দিতে রাজি নন। বৃহস্পতিবার মস্কোর গোস্তিনি দভর প্রদর্শনী হলে ‘বছরের ফলাফল’ নামক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষের আলোচনায় সবচেয়ে বিতর্কিত বিষয় ভূমির অধিকার। অনুষ্ঠানে পুতিন বলেছেন, জেলেনস্কির বিবৃতি থেকে আমরা জানি, তিনি ভূমি বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত নন।

পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে রুশ বাহিনীর দখলকৃত চারটি মূল অঞ্চলসহ ২০১৪ সালে দখল ও একীভূত করা ক্রিমিয়া ছেড়ে দিতে হবে। এছাড়া, পূর্ব ডনেস্ক অঞ্চলের যেসব অংশ রাশিয়া এখনও দখল করেনি, সেখান থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করতে হবে। যা কিয়েভ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে।

যুদ্ধক্ষেত্রে অগ্রগতির আত্মবিশ্বাসের কথা তুলে ধরে পুতিন বলেন, রাশিয়া বাহিনী কৌশলগত উদ্যোগ সম্পূর্ণ দখল করেছে এবং বছর শেষ হওয়ার আগে আরও অগ্রসর হবে। ইউক্রেন উত্তর কুপিয়ানস্ক শহরের প্রায় সব নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং রুশ বাহিনীকে বিচ্ছিন্ন করেছে। এতে মস্কোর দাবি ভুল বলে প্রমাণিত হয়।

পশ্চিমা দেশগুলো রাশিয়ার জব্দ করা সম্পদ ইউক্রেনের জন্য ব্যবহারের যে পরিকল্পনা করছে, তাকে ডাকাতি বলে আখ্যা দিয়েছেন পুতিন। তিনি বলেন, তারা যা চুরি করেছে, তা একদিন ফেরত দিতে হবে। এ বিষয়ে আদালতে আইনি লড়াই করার ঘোষণাও দেন তিনি।

এদিকে, ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা জানিয়েছেন, ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার সুদমুক্ত ঋণ দিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। তবে রাশিয়ার জব্দ করা সম্পদ ব্যবহার না করে মূলধন বাজার থেকে অর্থ ধার করে এই ঋণ দেওয়া হবে।

পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদ অবরোধের চেষ্টা করা হলে বড় আকারের সংঘাত শুরু হতে পারে।

এ ছাড়া তিনি বলেন, কিয়েভ যদি নির্বাচনের আয়োজন করে তবে রাশিয়া প্রাণঘাতী হামলা বন্ধের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে যুদ্ধের কারণে ইউক্রেনে বর্তমানে নির্বাচন স্থগিত রয়েছে।

২০০১ সাল থেকে আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠানে এবার ফোন, লেখা ও অনলাইনের মাধ্যমে প্রায় ৩০ লাখ প্রশ্ন জমা পড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব প্রশ্নের সাধারণ বিষয়গুলো বাছাই করা হয়।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী