সুমি সীমান্তে গ্রামবাসীদের ধরে নিয়ে গেছে রুশ বাহিনী: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৫, ১৭:০৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ১৭:১১

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে সীমান্ত পেরিয়ে একটি গ্রাম থেকে অন্তত ৫০ জন বাসিন্দাকে ধরে রাশিয়ায় নিয়ে গেছে রুশ বাহিনী। রবিবার ইউক্রেনের সামরিক বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সাসপিলনে ও সংবাদমাধ্যম উক্রাইন্সকা প্রাভদা জানিয়েছে, শনিবার রাতের দিকে সুমি অঞ্চলের হ্রাবোভস্কে গ্রামের এলাকায় ইউক্রেনীয় ভূখণ্ডে প্রবেশ করে রুশ বাহিনী। সেখান থেকেই স্থানীয় বাসিন্দাদের ধরে নিয়ে যাওয়া হয়।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ধরে নিয়ে যাওয়া ব্যক্তিদের বেশির ভাগই বয়স্ক মানুষ। তবে ঠিক কতজন নারী বা পুরুষ রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি সুমি অঞ্চলের কয়েকটি গ্রামে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে রুশ বাহিনী। একই সঙ্গে অঞ্চলটির অনেক শহর ও জনপদ গোলাবর্ষণের শিকার হয়েছে।

এদিকে সুমি অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ হ্রিহোরভ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জানান, সীমান্তবর্তী যেসব গ্রামের বাসিন্দারা আগে সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, তাদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার নাম উল্লেখ না করলেও সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সরে যেতে সম্মতি দেওয়ার আহ্বান জানান।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে