মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৯

রাশিয়ার রাজধানী মস্কোতে এক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার তদন্ত কমিটি এই তথ্য নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

তদন্ত কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, মস্কোর ইয়েলেতস্কায়া স্ট্রিটে একটি পুলিশ ভ্যানের কাছে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তা। তারা ওই ব্যক্তিকে আটক করার উদ্দেশ্যে কাছে গেলে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গুরুতর আহত হয়ে দুই পুলিশ কর্মকর্তা এবং কাছাকাছি দাঁড়িয়ে থাকা আরও এক ব্যক্তি প্রাণ হারান।

বিস্ফোরণের এই ঘটনাটি এমন এক স্থানে ঘটেছে, যেখানে সোমবার গাড়ি বোমা হামলায় রাশিয়ার এক শীর্ষ জেনারেল নিহত হয়েছিলেন। ওই দিন গাড়ির নিচে পেতে রাখা বোমার বিস্ফোরণে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হন।

তদন্ত কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেনকো টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের জীবননাশের চেষ্টার অভিযোগে মস্কোয় একটি ফৌজদারি মামলা করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।



/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি