যুক্তরাষ্ট্রই বিশ্বব্যবস্থা ধ্বংস করছে, জার্মান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১৫:৫৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১৭:০৫

জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাংক-ভাল্টার স্টাইনমায়ার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান পথ ধরে চললে বিশ্বব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেতে পারে এবং বিশ্ব ডাকাতদের আস্তানাতে পরিণত হতে পারে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় এক ভাষণে তিনি এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্টাইনমায়ার তার বক্তব্যে উল্লেখ করেছেন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আচরণ বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে। তিনি সতর্ক করেছেন, বিশ্ব যেন ডাকাতদের আস্তানায় পরিণত না হয়। যেখানে নীতিহীন শক্তিগুলো তাদের ইচ্ছামতো দখল করতে পারে।

তিনি ভাষণে আরও বলেছেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণ যেমন একটি ঐতিহাসিক ফাটল সৃষ্টি করেছিল, তেমনি আমাদের প্রধান অংশীদার যুক্তরাষ্ট্রের মূল্যবোধের এই ভাঙন দ্বিতীয় বড় ধাক্কা। তার এই বক্তব্যকে ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক ভূমিকা, বিশেষত ভেনেজুয়েলার বিষয়ে হস্তক্ষেপের প্রেক্ষাপটকে বোঝাতে চেয়েছেন।

তিনি ভাষণে আরও জোর দিয়ে বলেছেন, আমাদের অবশ্যই বিশ্বকে এমন একটি স্থান হওয়া থেকে রক্ষা করতে হবে যেখানে অঞ্চল বা সার্বভৌম দেশগুলো কয়েকটি বৃহৎ শক্তির ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার জার্মানির সরকারি সম্প্রচার মাধ্যম এআরডির পরিচালিত এক জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জরিপে অংশ নেওয়া ৭৬ শতাংশ জার্মান এখন মনে করেন যে যুক্তরাষ্ট্র এমন একটি অংশীদার নয় যার উপর জার্মানি নির্ভর করতে পারে। মাত্র ১৫ শতাংশ মনে করেন জার্মানি এখন যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস রাখতে পারে, যা এই নিয়মিত মনোভাব জরিপে রেকর্ড হওয়া সর্বনিম্ন স্তর। তুলনামূলকভাবে, প্রায় তিন-চতুর্থাংশ জার্মান মনে করেন তারা ফ্রান্স এবং ব্রিটেনের উপর নির্ভর করতে পারে।

জরিপে আরও দেখা গিয়েছে, ৬৯ শতাংশ জার্মান ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রায় একই সংখ্যক মানুষ মনে করেন যে ন্যাটো অংশীদাররা জোটের শক্তিশালী সদস্য যুক্তরাষ্ট্রের সুরক্ষার উপর নির্ভর করতে পারে না।

/এসএসএস/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান