শান্তিচুক্তিতে ইউক্রেন বাধা নয়: ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৬, ১০:০১আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১১:১৭

ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তিতে বাধা দিচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে জেলেনস্কি বলেছেন, শান্তির পথে ইউক্রেন কখনও বাধা ছিল না এবং ভবিষ্যতেও হবে না। বৃহস্পতিবার রাতে ভিডিও ভাষণে এমনটাই দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে টেলিফোনে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেছেন, আমেরিকার সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা নিয়েও কথা হয়েছে। ইউক্রেন কখনও শান্তির প্রতিবন্ধক ছিল না, হবেও না। 

বুধবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেন শান্তিচুক্তিতে যেতে কম প্রস্তুত। প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের সমাধান কেন হয়নি এমন প্রশ্নে তিনি সরাসরি ‘জেলেনস্কিকে’ দায়ী করেছেন।

জেলেনস্কি পাল্টা মন্তব্যে বলেছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাশিয়ার অব্যাহত হামলাই প্রমাণ করে, মস্কো শান্তি চায় না। রাশিয়া কোনও চুক্তিতে আগ্রহী নয়।  

এদিকে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, জেলেনস্কিই শান্তিচুক্তি বিলম্বিত করছেন, ট্রাম্পের এমন বক্তব্যের সঙ্গে রাশিয়া একমত। তবে তিনি আরও জানিয়েছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রুশ পক্ষ এখনও আলোচনার জন্য উন্মুক্ত।  

/এসএসএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম