ড্রোন উৎপাদন বাড়াচ্ছে রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫০

রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহ দেখাচ্ছে না। বরং তারা অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে, যার মধ্যে প্রতিদিন প্রায় ১,০০০ ড্রোন তৈরির লক্ষ্য রয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) ইউক্রেনীয় অনলাইন সংবাদমাধ্যম এলবি ডট ইউএ-কে সাক্ষাৎকারে ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি এমনটাই দাবি জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সাক্ষাৎকারে সিরস্কিই বলেছেন, যুদ্ধের তীব্রতা ক্রমেই বাড়ছে। শত্রুপক্ষ আক্রমণ জোরদার করছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। সিরস্কি আরও বলেছেন, রাশিয়া বর্তমানে প্রতিদিন প্রায় ৪০০ শাহেদ ড্রোন তৈরি করছে এবং এই সংখ্যা দৈনিক ১,০০০-এ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনের লক্ষ্য এসব পরিকল্পনা ব্যর্থ করা এবং এমন পরিস্থিতি তৈরি করা, যাতে আলোচনার পথ খুলে যায়। কারণ দুর্বল অবস্থানে থেকে কেউ আলোচনায় বসতে চায় না।

তিনি ইউক্রেনীয় সেনাবাহিনীর ডিপ-স্ট্রাইক কৌশলের প্রশংসা করেছেন এবং এটিকে দেশের একটি শক্তিশালী দিক হিসেবে উল্লেখ করেছেন। সিরস্কি জানিয়েছেন, এই অভিযানে এখন পর্যন্ত ৭১৯টি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, যার বড় অংশ রাশিয়ার তেল শিল্পে হয়েছে।

তিনি আরও যুক্ত করে বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেন দ্রুত ড্রোন উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে এবং ভবিষ্যতে আরও অগ্রগতির আশা করছে।

সিরস্কি আরও স্বীকার করেছেন, রাশিয়ার হাতে এখনও অনেক সেনা রয়েছে, কিন্তু ইউক্রেনের মোবিলাইজেশন এখন অনেক ভালো হয়েছে। তিনি বলেছেন, সাত মাস আগের তুলনায় এখন আমাদের অবস্থান অনেক শক্ত। এই উন্নতির পেছনে রয়েছে নিয়োগ কেন্দ্রের কার্যকারিতা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং মানুষের সঙ্গে মানবিক আচরণ বলে উল্লেখ করেন। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে ইউক্রেনীয় বাহিনীর ক্ষয়ক্ষতি আগের বছরের তুলনায় ১৩% কমেছে, আর শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।    

উল্লেখ্য, বর্তমানে রাশিয়ান বাহিনী ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখলে রেখেছে এবং দেশটির পূর্বাঞ্চলে ধীরগতিতে অগ্রসর হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন গ্রাম দখলের ঘোষণা দিচ্ছে মস্কো।

/এসএসএস/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী