আকাশ প্রতিরক্ষায় নতুন প্রযুক্তি যুক্ত করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ০৯:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০৯:৩০

ইউক্রেনের সশস্ত্র বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় একটি নতুন প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছোট ছোট মোবাইল দল দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন মোতায়েনের মাধ্যমে পুরো ব্যবস্থাকে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন জেলেনস্কি। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভিডিও-বার্তায় এমনটাই দাবি করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।   

জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিমানবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবহারে নতুন কৌশল গ্রহণ করতে যাচ্ছে। এতে মোবাইল ফায়ার গ্রুপ, ইন্টারসেপ্টর ড্রোন এবং অন্যান্য স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা হবে। নতুন এই কর্মসূচির তদারকির জন্য বিমানবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে পাভলো ইয়েলিজারভকে নিয়োগ দেওয়ার কথাও তিনি ঘোষণা করেছেন।   

নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, রাশিয়া একটি বড় হামলার প্রস্তুতি নিয়েছে এবং সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। তিনি দেশের প্রতিটি অঞ্চলকে যত দ্রুত সম্ভব সাড়া দিতে এবং সাধারণ মানুষকে সহায়তা করতে প্রস্তুত থাকার নির্দেশ দেন।   

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে রাশিয়ার একের পর এক হামলায় ইউক্রেন এখনও বিপর্যস্ত। বিশেষ করে রাজধানী কিয়েভে হাজার হাজার অ্যাপার্টমেন্টে বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়েছে। এ প্রেক্ষাপটে জেলেনস্কি বারবার আকাশ প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন।   

/এসএসএস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম